ঢাকা নিউজ

ম্যারাডোনার মৃত্যুতে মানসিক সমস্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান আইনি কার্যক্রমে তার বড় দুটি মানসিক সমস্যার তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। গত পরশু বুয়েনস এইরেসের আদালতে শুনানির সময় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ জানান, এই মহানায়ক ‘বাইপোলার ডিজঅর্ডার’ ও ‘নার্সিসিজম’-এ ভুগছিলেন।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা, যার কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। তার চিকিৎসায় চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, আদালত বর্তমানে সেই প্রশ্নের উত্তর খুঁজছে এবং অভিযুক্ত সাত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে।

মনোবিদ কার্লোস দিয়াজের বিরুদ্ধে ভুল ওষুধ প্রয়োগের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেছেন। আদালতে তিনি দাবি করেন, ম্যারাডোনা ফুটবল দিয়ে বিশ্ব জয় করতে পারলেও এক গ্লাস অ্যালকোহল তাকে মাটিতে নামিয়ে আনার জন্য যথেষ্ট ছিল।

বাইপোলার ডিজঅর্ডার হলো মানুষের আবেগ ও মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তনের রোগ, আর নার্সিসিজম হলো সবসময় নিজের প্রতি অতিরিক্ত মুগ্ধ থাকার প্রবণতা। দিয়াজ আদালতকে আরও জানান, মৃত্যুর আগে ম্যারাডোনা তার জীবনযাত্রা বদলে ফেলার চেষ্টা করেছিলেন এবং শেষ ২৩ দিন তিনি কোনো মাদক গ্রহণ করেননি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

ম্যারাডোনার মৃত্যুতে মানসিক সমস্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান আইনি কার্যক্রমে তার বড় দুটি মানসিক সমস্যার তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। গত পরশু বুয়েনস এইরেসের আদালতে শুনানির সময় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ জানান, এই মহানায়ক ‘বাইপোলার ডিজঅর্ডার’ ও ‘নার্সিসিজম’-এ ভুগছিলেন।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা, যার কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। তার চিকিৎসায় চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, আদালত বর্তমানে সেই প্রশ্নের উত্তর খুঁজছে এবং অভিযুক্ত সাত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে।

মনোবিদ কার্লোস দিয়াজের বিরুদ্ধে ভুল ওষুধ প্রয়োগের অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেছেন। আদালতে তিনি দাবি করেন, ম্যারাডোনা ফুটবল দিয়ে বিশ্ব জয় করতে পারলেও এক গ্লাস অ্যালকোহল তাকে মাটিতে নামিয়ে আনার জন্য যথেষ্ট ছিল।

বাইপোলার ডিজঅর্ডার হলো মানুষের আবেগ ও মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তনের রোগ, আর নার্সিসিজম হলো সবসময় নিজের প্রতি অতিরিক্ত মুগ্ধ থাকার প্রবণতা। দিয়াজ আদালতকে আরও জানান, মৃত্যুর আগে ম্যারাডোনা তার জীবনযাত্রা বদলে ফেলার চেষ্টা করেছিলেন এবং শেষ ২৩ দিন তিনি কোনো মাদক গ্রহণ করেননি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ