ঢাকা নিউজ

হাওর সমস্যার স্থায়ী সমাধানে সাত দফা দাবি

ছবি : সংগৃহীত

হাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সাত দফা দাবি জানিয়েছে ‘ঢাকাস্থ হাওর অঞ্চলবাসী’। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এসব দাবি তুলে ধরে।

মানববন্ধনে বক্তারা জানান, চলতি বোরো মৌসুমে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তিন দফার বৃষ্টি এবং বাঁধ ভাঙার ফলে হাওর অঞ্চলে অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টিতে আরও ৮০০ হেক্টর জমির ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাত এবং পাহাড়ী ঢলের কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টির পাশাপাশি হাওরে অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধই এই জলাবদ্ধতার মূল কারণ। কোনো বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই বাঁধ নির্মাণ এবং এসব কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ফলে হাওরবাসী আজ চরম দুর্যোগের সম্মুখীন। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কৃষকরা এখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

আন্দোলনকারীদের উত্থাপিত সাত দফা দাবিগুলো হলো:

১. হাওরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ২. অকাল বন্যায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের বছরব্যাপী পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা। ৩. পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হাওরাঞ্চলে ব্যাপক ভিত্তিতে নদী, খাল ও বিল খনন করা। ৪. হাওরের মাঝ দিয়ে সব ধরনের অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ অবিলম্বে বন্ধ করা। ৫. দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে গভীর গবেষণা ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করা। ৬. জলাবদ্ধতা নিরসনে কৌশলগত অবস্থান বিবেচনা করে প্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণ করা। ৭. ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানববন্ধনে হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খানসহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে হাওরের অস্তিত্ব রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

হাওর সমস্যার স্থায়ী সমাধানে সাত দফা দাবি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ