ঢাকা নিউজ

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব: মে ও জুনজুড়ে বর্ণাঢ্য আয়োজন

ছবি : সংগৃহীত

সারাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা ২০২৬। মে ও জুন মাসজুড়ে ধাপে ধাপে অনুষ্ঠিতব্য এই বড় আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই প্রতিযোগিতা আয়োজনের সুনির্দিষ্ট নির্দেশনা ও সূচি জারি করা হয়েছে।

অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিযোগিতার প্রাথমিক ধাপ শুরু হবে বিদ্যালয় পর্যায়ে। প্রতিটি বিদ্যালয়কে ১৯ মে ২০২৬-এর মধ্যে তাদের প্রতিযোগিতা সম্পন্ন করে ইউনিয়ন পর্যায়ে বিজয়ীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। এরপর ১৯ থেকে ২০ মে ইউনিয়ন পর্যায়, ২২ থেকে ২৩ মে উপজেলা পর্যায়, ৬ থেকে ৭ জুন জেলা পর্যায় এবং সর্বশেষ ৮ থেকে ৯ জুন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবারের উৎসবে ক্রীড়া ইভেন্টের মধ্যে থাকছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও ভারসাম্য দৌড়সহ আরও বেশ কিছু প্রতিযোগিতা। সাংস্কৃতিক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত এবং একক অভিনয়ের মতো বিষয়ে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। এছাড়া বিষয়ভিত্তিক কুইজে বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি সাধারণ জ্ঞান ও আইসিটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসরণ করে এই উৎসব আয়োজনের জন্য প্রতিটি ধাপে পৃথক বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আন্তঃউপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের বয়স বিবেচনায় নিয়ে বিষয় নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং শরীরচর্চায় উৎসাহিত করাই এই জাতীয় উৎসবের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব: মে ও জুনজুড়ে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ