ঢাকা নিউজ

সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান

সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান
ছবি : সংগৃহীত

দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে মাদক ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, জর্ডান সীমান্তবর্তী সুইদা প্রদেশের শাহবা গ্রামসহ অন্তত পাঁচটি স্থাপনায় এই ‘প্রতিরোধমূলক অভিযান’ চালানো হয়। প্রদেশটির বেশ কিছু এলাকা বর্তমানে দামেস্ক সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং বিদ্রোহী গোষ্ঠীর অধীনে থাকায় সেখানে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উত্তর সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তারা এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আরমান শহরের গুদামসহ চোরাচালানকারীদের ব্যবহৃত কৌশলগত স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো হুমকির বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে 'ক্যাপটাগন' নামের সিনথেটিক মাদক উৎপাদন ও পাচার ওই অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। এই মাদক বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় জর্ডানসহ প্রতিবেশী দেশগুলো মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছে। এর আগেও একাধিকবার মাদক চোরাচালান দমনে দক্ষিণ সিরিয়ায় একই ধরনের অভিযান চালিয়েছে জর্ডান।

মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়মিতভাবে মাদকের বিশাল সব চালান জব্দ করার পাশাপাশি সিরিয়া ও লেবাননকে এই অবৈধ বাণিজ্য ঠেকাতে বারবার কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। জর্ডানের এই সাম্প্রতিক হামলাকে মাদক চোরাচালান বিরোধী বৈশ্বিক ও আঞ্চলিক লড়াইয়েরই একটি অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ