ঢাকা নিউজ

নিরাপত্তার কড়াকড়ি ভেঙে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৬ মিনিটের দিকে মিলনায়তন থেকে বের হয়ে তিনি কোনো কনভয়ে না উঠে সোজা হেঁটে সচিবালয়ের দিকে পা বাড়ান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ পান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাধারণত যে ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকে, এদিন তা ছিল তুলনামূলক শিথিল। রাস্তায় চলাচলরত পথচারীরা প্রধানমন্ত্রীকে সালাম দিলে তিনি স্মিত হাসিমুখে প্রত্যেকের সালামের উত্তর দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা জনসাধারণের চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করেননি, ফলে প্রধানমন্ত্রী সরাসরি সাধারণ মানুষের ভালোবাসায় মিশে যাওয়ার সুযোগ পান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের ডেপুটি কমিশনারদের (ডিসি) বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনে মাঠ প্রশাসনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সামনে ডিসিরা মোট ৪৯৮টি প্রস্তাব তুলে ধরেন, যার ওপর ভিত্তি করে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

নিরাপত্তার কড়াকড়ি ভেঙে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন শেষে প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে নেমে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ২টা ৬ মিনিটের দিকে মিলনায়তন থেকে বের হয়ে তিনি কোনো কনভয়ে না উঠে সোজা হেঁটে সচিবালয়ের দিকে পা বাড়ান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ পান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাধারণত যে ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকে, এদিন তা ছিল তুলনামূলক শিথিল। রাস্তায় চলাচলরত পথচারীরা প্রধানমন্ত্রীকে সালাম দিলে তিনি স্মিত হাসিমুখে প্রত্যেকের সালামের উত্তর দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা জনসাধারণের চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করেননি, ফলে প্রধানমন্ত্রী সরাসরি সাধারণ মানুষের ভালোবাসায় মিশে যাওয়ার সুযোগ পান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের ডেপুটি কমিশনারদের (ডিসি) বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনে মাঠ প্রশাসনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সামনে ডিসিরা মোট ৪৯৮টি প্রস্তাব তুলে ধরেন, যার ওপর ভিত্তি করে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ