ঢাকা নিউজ

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে কাজী ইমদাদুল হকের যোগদান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার এবং একজন গবেষক ও লেখক হিসেবে সুপরিচিত।

দীর্ঘ তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের সদস্য। কর্মজীবনে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর প্রশাসনের আধুনিকায়ন ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তার রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ বিশেষভাবে আলোচিত। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও আয়কর বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও সৃজনশীলতায় বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে কাজী ইমদাদুল হকের যোগদান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী ইমদাদুল হক। রোববার (৩ মে) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার এবং একজন গবেষক ও লেখক হিসেবে সুপরিচিত।

দীর্ঘ তিন দশকের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের সদস্য। কর্মজীবনে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং এনবিআরের কর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর প্রশাসনের আধুনিকায়ন ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তার রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ বিশেষভাবে আলোচিত। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্যচর্চা ও আয়কর বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও সৃজনশীলতায় বিএসটিআই’র কার্যক্রমে নতুন গতি আসবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ