ঢাকা নিউজ

সাবেক আর্জেন্টাইন তারকা হিগুয়াইনের ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

ছবি : সংগৃহীত

২০২২ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর অনেকটা নিভৃতে চলে যাওয়া আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার গনজালো হিগুয়াইন নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক ভক্তের সঙ্গে তোলা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছবিতে লম্বা দাড়ি এবং সম্পূর্ণ ভিন্ন অবয়বে দেখা যাওয়ায় অনেক ভক্তই প্রথমে তাকে চিনতে হিমশিম খেয়েছেন।

ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করে এক নেটিজেন মন্তব্য করেছেন যে, এটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর তৈরি ছবি নয়। ছবিতে হিগুয়াইনকে বেশ ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছে বলে দাবি করেছেন অনেকে। অনলাইনে ভক্তদের মধ্যে তার এই শারীরিক পরিবর্তন নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে; কেউ কেউ তাকে দেখে হতাশ বা গৃহহীন বলে মন্তব্য করলেও অনেকে তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

খেলোয়াড়ি জীবনে হিগুয়াইন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে সুযোগ নষ্ট করায় সমর্থকদের ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন। তবে অধিনায়ক লিওনেল মেসি সব সময়ই এই সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন এবং তার ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

ক্লাব ক্যারিয়ারে হিগুয়াইন ছিলেন অত্যন্ত সফল একজন গোলদাতা। রিয়াল মাদ্রিদের হয়ে ১৯০ ম্যাচে ১০৭ গোল করার পাশাপাশি নাপোলি, জুভেন্টাস, চেলসি এবং ইন্টার মিয়ামির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। লিওনেল মেসির যোগদানের আগ পর্যন্ত ইন্টার মিয়ামির সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। সব মিলিয়ে ক্লাব ফুটবলে ৫৩০ ম্যাচে ২৭৯ এবং জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন এই তারকা স্ট্রাইকার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সাবেক আর্জেন্টাইন তারকা হিগুয়াইনের ভাইরাল ছবি ঘিরে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ