ঢাকা নিউজ

সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন এস এম জিলানী

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্যের সাম্য ও প্রতিবাদের আদর্শকে ধারণ করেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। রোববার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত 'সুকান্ত মেলা'র প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কবির পৈত্রিক নিবাস উনশিয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হচ্ছে।

এস এম জিলানী বলেন, কবি সুকান্ত তার লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সুর তুলে ধরেছেন। আগামী প্রজন্মের মাঝে কবির এই মানবিক ও বিপ্লবী আদর্শ ছড়িয়ে দিতে স্থানীয় প্রশাসন ও বিএনপি তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে। সভায় তিনি বর্তমান সমাজের ভয়াবহ মাদক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বক্তারা কবির জীবন ও কর্মের ওপর গুরুত্বারোপ করে মেলাটি সফলভাবে সম্পন্ন করার বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ১৯২৬ সালে জন্মগ্রহণকারী এই ক্ষণজন্মা কবির পৈত্রিক ভিটা গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কলকাতায় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। কবির স্মৃতি ধরে রাখতে প্রতি বছর তার জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন এস এম জিলানী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ