ঢাকা নিউজ

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ডেপুটি স্পিকার

ছবি : সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর হাজারীবাগে অসুস্থ নেতার ভাইয়ের বাসায় গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

ওমর ফারুক দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার ভাই সেলিম মিয়ার বাসায় অবস্থান করছেন। ডেপুটি স্পিকার তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বর্তমানে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও অসুস্থ সহকর্মীর প্রতি ডেপুটি স্পিকারের এই সহমর্মিতা স্থানীয় মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর হাজারীবাগে অসুস্থ নেতার ভাইয়ের বাসায় গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

ওমর ফারুক দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার ভাই সেলিম মিয়ার বাসায় অবস্থান করছেন। ডেপুটি স্পিকার তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বর্তমানে দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও অসুস্থ সহকর্মীর প্রতি ডেপুটি স্পিকারের এই সহমর্মিতা স্থানীয় মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ