দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি তার জীবনের প্রথম নির্বাচনেই চমকপ্রদ সাফল্য পেয়েছেন। তার নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই তারকার দল ২৩৪ সদস্যের বিধানসভায় ১০৭টি আসন পেয়ে জয়ের ইতিহাস গড়েছে।
বিজয় নিজে পেরাম্বুর ও ত্রিচি ইস্ট—উভয় আসনেই জয়লাভ করেছেন। এমনকি ডিএমকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চেন্নাইয়ের ১৬টি আসনের মধ্যে ১৪টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তার দল। তবে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে টিভিকে বর্তমানে ১১টি আসন পিছিয়ে রয়েছে।
এই সংখ্যাতাত্ত্বিক ঘাটতি পূরণে বিজয়ের দল এখন বিকল্প সমীকরণ খুঁজছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম বা পিএমকের মতো দলগুলোর সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করতে পারেন। এমনকি ২০০৬ সালের আদলে বাইরের সমর্থনে একটি সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টিভিকের পক্ষ থেকে মাদুরাভয়াল আসনের নবনির্বাচিত বিধায়ক রেভান্থ চরণ সরকার গঠনের বিষয়ে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। বিজেপিকে আদর্শগত প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করা বিজয় থালাপতি শেষ পর্যন্ত জোট নাকি বাইরের সমর্থনে ক্ষমতার মসনদে বসেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আগামী ৭ মে-র মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন