ঢাকা নিউজ

ওয়াশিংটনকে ইরানের কড়া শর্ত: আলোচনার নতুন মোড়

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান এবং সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য নতুন শর্ত আরোপ করেছে ইরান। সোমবার তেহরানে এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, ওয়াশিংটনকে অবশ্যই ইরান-সংক্রান্ত তাদের অতিরিক্ত ও অযৌক্তিক দাবিগুলো পরিহার করতে হবে।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে আছে। বাকেই সাফ জানিয়ে দিয়েছেন যে, তাদের প্রধান লক্ষ্য এখন যুদ্ধের সমাপ্তি, তবে এজন্য অন্য পক্ষকে অবশ্যই যুক্তিসঙ্গত অবস্থান নিতে হবে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া উত্তেজনা নিরসনে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাহাজ এসকর্ট করার ঘোষণার তীব্র সমালোচনা করেছে ইরান। বাকেই সতর্ক করে বলেন, আমেরিকা যেন হুমকি বা শক্তির ভাষা ব্যবহার না করে। ইরান নিজেকে এই গুরুত্বপূর্ণ জলপথের রক্ষক হিসেবে বিবেচনা করে এবং এই পথে যেকোনো অস্থিরতার দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।

বাকেই আরও জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরান ইতিমধ্যে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবের জবাবও দিয়েছে। সংঘাত শুরুর আগে এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ ছিল উল্লেখ করে তিনি বলেন, ইরান সবসময়ই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ওয়াশিংটনকে ইরানের কড়া শর্ত: আলোচনার নতুন মোড়

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ