ঢাকা নিউজ

ঢাবির মুহসীন হলে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্র শিবিরের সাথে হল শাখা ছাত্রদলের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হলের মূল ফটকে ব্যানার টানানো নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে।

জানা গেছে, গত সোমবার মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাসের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন জড়িত দাবি করে তার ছবি সংবলিত একটি প্রতিবাদী ব্যানার টানায় হল সংসদ। ছাত্রদল সেই ব্যানারটি ছিঁড়ে ফেললে মঙ্গলবার পুনরায় তা টানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। হল সংসদের অভিযোগ, ব্যানার টানাতে বাধা দেওয়ার সময় তাদের এক ছোট ভাই সালমান আহত হয়েছেন।

মুহসীন হল সংসদের ভিপি সাদিক শিকদার জানান, জুলহাসের ওপর হামলার বিচার চেয়ে ব্যানার টানানো হলে ছাত্রদলের নেতাকর্মীরা তা পুড়িয়ে ফেলে এবং আজ পুনরায় বাধা দেয়। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন দাবি করেন, তাকে ভিত্তিহীনভাবে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ব্যানার টানানো হচ্ছে। গতদিনের হামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেই তিনি এই আচরণের প্রতিবাদ জানিয়েছেন।

হলে টানা এক ঘণ্টা এই উত্তেজনা বিরাজ করলেও ঘটনার সময় প্রাধ্যক্ষ ড. সিরাজুল ইসলামকে ক্যাম্পাসে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। বর্তমানে হল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

ঢাবির মুহসীন হলে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ