ঢাকা নিউজ

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে চালকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় নিজ ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঝন্টু দাস (৪২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার একতারপুর (পালপাড়া) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ঝন্টু খোকসা উপজেলার কমলাপুর রিষিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঝন্টু দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

কুষ্টিয়ার খোকসায় নিজ ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঝন্টু দাস (৪২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার একতারপুর (পালপাড়া) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ঝন্টু খোকসা উপজেলার কমলাপুর রিষিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঝন্টু দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ