ঢাকা নিউজ

শর্তসাপেক্ষে ২০২৬ বিশ্বকাপে খেলছে ইরান

শর্তসাপেক্ষে ২০২৬ বিশ্বকাপে খেলছে ইরান
ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কেটে গেছে। আজ শনিবার ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে, তাদের জাতীয় দল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের সাথে গ্রুপ ‘জি’-তে থাকা দলটি আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে ইরানের ফেডারেশন প্রধান কানাডায় বাধার সম্মুখীন হওয়ায় তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ওপর ১০টি বিশেষ শর্ত আরোপ করেছে ইরান। ইরানিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার বিনিময়ে তারা দেশটির জাতীয় স্বার্থ ও খেলোয়াড়দের অধিকার রক্ষায় এই শর্তগুলো দিয়েছেন।

শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও স্টাফদের নির্বিঘ্নে ভিসা প্রদান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং যাতায়াতের পথে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ। বিশেষ করে মেহদি তারেমি ও এহসান হাজসাফির মতো খেলোয়াড় ও স্টাফ যারা অতীতে সামরিক দায়িত্ব পালন করেছেন, তাদের ভিসা প্রাপ্তিতে যেন কোনো জটিলতা না হয়, সে বিষয়ে কঠোর দাবি জানিয়েছে ইরান।

ইরানিয়ান ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট করেছে যে, তারা নিজেদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় বজায় রেখেই বিশ্বমঞ্চে লড়াই করবে। আয়োজক দেশগুলোকে তাদের উদ্বেগগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানিয়ে তারা বলেছে, কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬

শর্তসাপেক্ষে ২০২৬ বিশ্বকাপে খেলছে ইরান

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ