ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনবাজারের তুরাগ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে মিছিলের প্রস্তুতি ও ব্যানারসহ আওয়ামী লীগের ছয় সমর্থককে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃতরা সবাই পতিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। বর্তমানে তাদের সাভার মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে নাশকতা ও বিশৃঙ্খলা রোধে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে শুরু করে নবীনগর ও বাইপাইল পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন