তীব্র গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পানিশূন্যতা রোধে প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। প্রকৃতিতে এমন কিছু ফল রয়েছে যা দেহের ভেতর থেকে শীতলতা প্রদান করে এবং পুষ্টির জোগান দেয়। শরীর ঠান্ডা রাখতে সহায়ক এমন কিছু ফল নিচে দেওয়া হলো:
তরমুজ: গরমে প্রশান্তি পেতে তরমুজের বিকল্প নেই। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামাইনো অ্যাসিড এবং কুলিং প্রোপার্টি দেহের অতিরিক্ত তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। এর সুস্বাদু রস শরীরকে সতেজ রাখে।
শসা: শরীর হাইড্রেটেড বা সজল রাখতে শসা অত্যন্ত কার্যকর। এতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে।
কমলালেবু: ভিটামিন-সি সমৃদ্ধ কমলালেবুতে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
কলা: অবাক হওয়ার মতো হলেও সত্য যে, কলা শরীরের অতিরিক্ত তাপ শোষণ করে নিতে পারে। এটি পটাশিয়ামের একটি বড় উৎস। সকালের নাস্তায় কর্নফ্লেক্সের সাথে বা স্মুদি বানিয়ে কলা খেলে সারা দিন শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
তীব্র গরমে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব ফল রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও প্রয়োজন। সুস্থ থাকুন, সতেজ থাকুন।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন