ঢাকা নিউজ

ভোলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ: প্রধান আসামি শাহ জামাল বান্দরবানে গ্রেফতার

ছবি : সংগৃহীত

ভোলার সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে চানাচুরের লোভ দেখিয়ে ধর্ষণের মামলার প্রধান আসামি শাহ জামালকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বান্দরবান জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৬ জুন দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এই ধর্ষণের ঘটনা ঘটেছিল। গ্রেফতারকৃত শাহ জামাল ওই গ্রামের কাঞ্চনের ছেলে।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, এই পাশবিক ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে দীর্ঘ নিবিড় তদন্ত ও সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির ওপর ভিত্তি করে র‌্যাব-৮ ভোলা ক্যাম্প এবং চট্টগ্রামের র‌্যাব-১৫ এর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানেই বান্দরবান থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ জামালকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

ভোলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ: প্রধান আসামি শাহ জামাল বান্দরবানে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ভোলার সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে চানাচুরের লোভ দেখিয়ে ধর্ষণের মামলার প্রধান আসামি শাহ জামালকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বান্দরবান জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৬ জুন দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এই ধর্ষণের ঘটনা ঘটেছিল। গ্রেফতারকৃত শাহ জামাল ওই গ্রামের কাঞ্চনের ছেলে।

র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, এই পাশবিক ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে দীর্ঘ নিবিড় তদন্ত ও সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারির ওপর ভিত্তি করে র‌্যাব-৮ ভোলা ক্যাম্প এবং চট্টগ্রামের র‌্যাব-১৫ এর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানেই বান্দরবান থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ জামালকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ