কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় যৌথ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জামাল মিয়া (৪০), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল (৪৭), মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন (৪৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন পায়েল।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি সুনির্দিষ্ট মামলায় তাদের মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত চার নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন