ঢাকা নিউজ

লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ার হোসেন খানসহ কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ছাত্রদল নেতা রবিউল হাসান রাব্বি। মামলার বাদী রাব্বী উপজেলার দেবনগর গ্রামের নুরুল ইসলাম কালার ছেলে।

মামলার প্রথম ও প্রধান আসামি আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এজাহারভুক্ত অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোরশেদুল আমিন বাবু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সহিদ চৌকিয়া এবং যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজুসহ আরও অনেকে। আসামিদের প্রায় সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন রাতে আসামিরা পরস্পর যোগসাজশে ভিডিও গ্রুপ কলের মাধ্যমে যুক্ত হয়ে রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে জড়ো হন। ভিডিওকলে সংযুক্ত থেকেই তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে মামলার বাদী ও সাক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু জানান, মামলার বাদী রাব্বী ছাত্রদলের ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন, তবে এক মাস আগে সেই কমিটি স্থগিত করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময়ও রাব্বী গ্রেফতার হয়েছিলেন। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস শাকুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারনামীয় আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব না হলেও এই মামলায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ