রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের শনাক্ত করার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খুনিরা হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে করে রায়েরবাজার পর্যন্ত গিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তদন্তের মাধ্যমে আসামিদের একটি নির্দিষ্ট ছকের ভেতর নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, একটি নির্দিষ্ট টার্গেট নিয়েই তদন্তের কাজ এগোচ্ছে। তবে তদন্তাধীন মামলা হওয়ায় এবং কাজের স্বার্থে আসামিদের বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
হত্যাকাণ্ডে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা জানান, মামলার তদন্ত চলাকালীন আসামিরা দেশে নাকি বিদেশে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পুলিশ সব বিষয় আমলে নিয়ে এবং সবকিছু মাথায় রেখেই অপরাধীদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৪২ বছর বয়সী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিলেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন