লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত ৯ মে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডনে গিয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। এরপর থেকে চিকিৎসকদের নিয়মিত পরামর্শ মেনে চলছেন তিনি। এবারের সফরে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী চিকিৎসা সম্পন্ন করা হয়। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির দেশে ফেরার সময় বিমানবন্দরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন