জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা সেখানে নতুন করে বৈধ হওয়ার সুযোগ পাবেন অথবা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে আসতে পারবেন।
বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যার আওতায় অবৈধ শ্রমিকরা জরিমানা ছাড়াই দেশে ফেরার পাশাপাশি শর্তসাপেক্ষে জর্ডানে অবস্থান করে কাজ করার সুযোগও পাবেন।
এই সাধারণ ক্ষমার আওতায় যেকোনো প্রবাসী শ্রমিক চাইলে তার বর্তমান কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন এবং যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তারা চাইলে ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। সাধারণ ক্ষমার আওতাধীন এই সুবিধাগুলো গ্রহণের জন্য প্রবাসীদের দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন