ঢাকা নিউজ

চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছলেন শাহবাজ শরিফ

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর নিয়ে দেওয়া একটি পোস্ট মুছে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই পোস্টে মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তিনি পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রকাশ করেন, তবে সংশোধিত সেই পোস্টে আসন্ন কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ রাখা হয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া সম্ভাব্য বৈঠকটি এখনো নিশ্চিত নয়। বাঘেই বলেন, কয়েক ঘণ্টা আগ পর্যন্ত শুক্রবারের বৈঠকটি নিশ্চিত ছিল, তবে যখন সিদ্ধান্ত হয় যে দুই পক্ষের প্রেসিডেন্টই সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তখন আপাতত শুক্রবারের বৈঠক নিয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন, যেখানে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছলেন শাহবাজ শরিফ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর নিয়ে দেওয়া একটি পোস্ট মুছে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই পোস্টে মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তিনি পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রকাশ করেন, তবে সংশোধিত সেই পোস্টে আসন্ন কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ রাখা হয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া সম্ভাব্য বৈঠকটি এখনো নিশ্চিত নয়। বাঘেই বলেন, কয়েক ঘণ্টা আগ পর্যন্ত শুক্রবারের বৈঠকটি নিশ্চিত ছিল, তবে যখন সিদ্ধান্ত হয় যে দুই পক্ষের প্রেসিডেন্টই সম্ভাব্য চুক্তিতে স্বাক্ষর করবেন, তখন আপাতত শুক্রবারের বৈঠক নিয়ে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন, যেখানে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ