ঢাকা নিউজ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা আর মেনে নেওয়া হবে না: সেলিম ভূঁইয়া

ছবি : সংগৃহীত

বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দলের শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের ঘটনা আর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শনিবার বিকালে হোমনা উপজেলার ৪ নম্বর চান্দেরচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন কর্তৃক বটতলী বাজার মাঠে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মীসভায় সেলিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, গত ১৭ বছর বিএনপি জামায়াতকে ছায়া দিয়ে রেখেছে এবং তাদের গায়ে আঁচড় এলে সেটি বিএনপির গায়েও লেগেছে। কিন্তু এখন তারা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করছে, দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রীর ছবি ভাঙছে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, যা আর বরদাশত করা হবে না। জাতীয় নির্বাচনের সময় নিজের দলের একটি অংশ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির কিছু বড় নেতা তার বিরোধিতা করা সত্ত্বেও জনগণ ধানের শীষকে ভোট দিয়ে তাকে বিজয়ী করেছেন বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের জন্য বিএনপির দরজা খোলা রয়েছে। তবে একই পরিবারের একেকজন একেক দল করার মতো দ্বৈত বা গুপ্ত রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি দলীয় শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চান্দেরচর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক অবকাঠামোর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে হোমনা উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সৈকত আলী মোল্লা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাউসার মিয়া।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

দলীয় নেতাকর্মীদের ওপর হামলা আর মেনে নেওয়া হবে না: সেলিম ভূঁইয়া

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ