সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামচন্দ্রের প্রতি অবমাননা, মূর্তি নির্মাণে বাধা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের কয়েকশত মানুষ মিছিল নিয়ে অংশ নেন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিলন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সনাতনী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এবং দেব-দেবীর অবমাননা করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।
সমাবেশ থেকে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিরুদ্ধে অপতৎপরতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করে বক্তারা সতর্ক করেছেন যে, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সনাতনী সমাজ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন