বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চীফ হুইপ, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের তৃতীয় দফা নামাজে জানাজা শেষে শেরপুরস্থ মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা পরিচালনা করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া। এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম ও দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বিএনপির বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ আলোচনা করেন এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে কানাডা প্রবাসী চিকিৎসক আসিফ হারুন বক্তব্য রাখেন। জানাজায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে এই প্রিয় নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, হারুন আল রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অভিভাবক, যিনি দলের দুর্দিনে সাহসিকতার সঙ্গে কর্মীবান্ধব নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মতভেদ থাকলেও সবাই তাকে সম্মান করতেন এবং তার মৃত্যু পুরো জেলার জন্য একটি অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন