ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত এই কর্মকর্তার অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তার ওপর নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রশাসনিক ফোরামে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
মুরাদনগরবাসীসহ সহকর্মীরা সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন