ঢাকা নিউজ

ঘানার রক্ষণভাগে আটকে গেল ইংল্যান্ড, নকআউটের জন্য বাড়ল অপেক্ষা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের 'এল' গ্রুপের ম্যাচে বোস্টনে ঘানার মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য একের পর এক চেষ্টা চালিয়েছে ইংল্যান্ড, তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি ইংলিশ ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের খেসরাতে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। এই ড্রয়ের ফলে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন তাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বোস্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট জুড়েই দাপট ছিল ইংল্যান্ডের। প্রথমার্ধে ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ এবং সামগ্রিকভাবে ৭৮ শতাংশ বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। সারাক্ষণই ঘানার রক্ষণভাগকে পরীক্ষার মুখে রেখেও বক্সের ভেতরে বলার মতো বড় কোনো আক্রমণ বা গোল আদায় করতে পারেনি হ্যারি কেইনরা। তবে ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক কেইন মাথায় আঘাত পেয়ে মাঠে বসে পড়লেও বড় কোনো সমস্যা না হওয়ায় কিছুক্ষণ পরই আবার খেলা শুরু করেন এবং প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শেষভাগেও একের পর এক সুযোগ হাতছাড়া হতে থাকে ইংল্যান্ডের। ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার একটি জোরালো প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। একই আক্রমণের সময় বল একবার পোস্টে লেগে ফিরে আসে এবং পরবর্তীতে সুবিধাজনক 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে বল ওপরে মেরে গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড এবং ঘানা তাদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করেছিল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

ঘানার রক্ষণভাগে আটকে গেল ইংল্যান্ড, নকআউটের জন্য বাড়ল অপেক্ষা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের 'এল' গ্রুপের ম্যাচে বোস্টনে ঘানার মুখোমুখি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য একের পর এক চেষ্টা চালিয়েছে ইংল্যান্ড, তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি ইংলিশ ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের খেসরাতে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। এই ড্রয়ের ফলে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন তাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বোস্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট জুড়েই দাপট ছিল ইংল্যান্ডের। প্রথমার্ধে ম্যাচের ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ এবং সামগ্রিকভাবে ৭৮ শতাংশ বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল তারা। সারাক্ষণই ঘানার রক্ষণভাগকে পরীক্ষার মুখে রেখেও বক্সের ভেতরে বলার মতো বড় কোনো আক্রমণ বা গোল আদায় করতে পারেনি হ্যারি কেইনরা। তবে ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক কেইন মাথায় আঘাত পেয়ে মাঠে বসে পড়লেও বড় কোনো সমস্যা না হওয়ায় কিছুক্ষণ পরই আবার খেলা শুরু করেন এবং প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শেষভাগেও একের পর এক সুযোগ হাতছাড়া হতে থাকে ইংল্যান্ডের। ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার একটি জোরালো প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। একই আক্রমণের সময় বল একবার পোস্টে লেগে ফিরে আসে এবং পরবর্তীতে সুবিধাজনক 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ' থেকে বল ওপরে মেরে গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড এবং ঘানা তাদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে পরাজিত করেছিল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ