প্যারাগুয়ে ও তুরস্কের মধ্যকার ম্যাচ চলাকালীন মিগেল আলমিরনের লাল কার্ড পাওয়ার ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারির কড়া সমালোচনা করে বিপাকে পড়েছেন প্যারাগুয়ের ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা। সমালোচনার একপর্যায়ে তিনি তাদেরকে ‘চোর’ ও ‘ফুটবলের খুনি’ বলে আখ্যা দেন। এই ঘটনার জের ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা উত্তর আমেরিকা বিশ্বকাপ কভারের জন্য ভেরাকে দেওয়া অফিশিয়াল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে।
ম্যাচটিতে তুরস্কের মের্ট মুলদুরের সঙ্গে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেছিলেন প্যারাগুয়ের খেলোয়াড় আলমিরন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেওয়ার বিধান থাকায় প্রথমার্ধের যোগ করা সময়ে আলমিরনকে লাল কার্ড দেওয়া হয়। এর ফলে ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হলেও শেষ পর্যন্ত তুরস্ককে ১-০ গোলে হারিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে।
আলমিরনের ওই লাল কার্ডের সিদ্ধান্তটি মেনে নিতে না পেরে ধারাভাষ্যকার ভেরা ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির ওপর মেজাজ হারান এবং কটু মন্তব্য করেন। পরবর্তীতে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আনুষ্ঠানিক ক্ষমাও চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি এবং ফিফা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন