ঢাকা নিউজ

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

ছবি : সংগৃহীত

মায়ের মৃত্যুর কারণে মাঝপথেই ফ্রান্সে ফিরে যাচ্ছেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। আগামী ২৬ জুন বোস্টনে বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। তবে 'আই' গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না ফরাসি এই মাস্টারমাইন্ড। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে দিদিয়ে দেশম উপস্থিত থাকতে পারবেন না। মঙ্গলবার সকালেই কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। মায়ের শেষকৃত্যে অংশ নিতেই মূলত বিশ্বকাপ রেখে জরুরি ভিত্তিতে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

মায়ের মৃত্যুর কারণে মাঝপথেই ফ্রান্সে ফিরে যাচ্ছেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। আগামী ২৬ জুন বোস্টনে বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। তবে 'আই' গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না ফরাসি এই মাস্টারমাইন্ড। মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে দিদিয়ে দেশম উপস্থিত থাকতে পারবেন না। মঙ্গলবার সকালেই কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। মায়ের শেষকৃত্যে অংশ নিতেই মূলত বিশ্বকাপ রেখে জরুরি ভিত্তিতে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ