ঢাকা নিউজ

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে মোক্তার হোসেন নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোক্তার হোসেন ওই এলাকার মৃত আরব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোদনাইল আরামবাগ এলাকার ‘ইমন ইলেকট্রনিক্স’ নামের একটি দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, গত ১২ জুন বিকাল আনুমানিক ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যরা আরও জানান, বেশ কিছুদিন আগে মোক্তার হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তি স্বাভাবিক ছিল না এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। লাশের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ হওয়ার পর গত ১২ জুন বিকাল থেকে ২৩ জুন সকালের মধ্যে প্রায় ১০ থেকে ১১ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে মোক্তার হোসেন নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোক্তার হোসেন ওই এলাকার মৃত আরব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোদনাইল আরামবাগ এলাকার ‘ইমন ইলেকট্রনিক্স’ নামের একটি দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, গত ১২ জুন বিকাল আনুমানিক ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যরা আরও জানান, বেশ কিছুদিন আগে মোক্তার হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর স্মৃতিশক্তি স্বাভাবিক ছিল না এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। লাশের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ হওয়ার পর গত ১২ জুন বিকাল থেকে ২৩ জুন সকালের মধ্যে প্রায় ১০ থেকে ১১ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ