ঢাকা নিউজ

যশোরে প্রধানমন্ত্রীর সফর: জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর জেলা সফর করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বিশাল জনসভায় অংশগ্রহণের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি শার্শা উপজেলায় যাবেন এবং ঐতিহ্যবাহী উলশী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিরতি নেবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য যে, গত তিন মাসের মধ্যে যশোরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠের জনসভায় অংশ নিয়েছিলেন। আজকের নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় বিমানে করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীর সফর: জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর জেলা সফর করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম যশোর সফর। প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বিশাল জনসভায় অংশগ্রহণের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকালে ঢাকা থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি শার্শা উপজেলায় যাবেন এবং ঐতিহ্যবাহী উলশী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন।

শার্শার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিরতি নেবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য যে, গত তিন মাসের মধ্যে যশোরে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠের জনসভায় অংশ নিয়েছিলেন। আজকের নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় বিমানে করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ