ঢাকা নিউজ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর সামরিক জবাবের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় কোনো হামলা চালালে রণক্ষেত্রে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। তেহরান মনে করছে না যে বর্তমান সংঘাত বা যুদ্ধ শেষ হয়ে গেছে, বরং তারা পরিস্থিতিকে এখনো যুদ্ধকালীন হিসেবে বিবেচনা করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, শত্রু যদি আবারও ইরানের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা করে কিংবা নতুন কোনো আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে অভাবনীয় প্রতিরোধের সম্মুখীন হবে।

মুখপাত্র আকরামিনিয়া আরও জানান, ইরান ইতোমধ্যে তাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের মোকাবিলায় সম্পূর্ণ নতুন ধরনের সমর সরঞ্জাম, আধুনিক যুদ্ধপদ্ধতি এবং রণকৌশল ব্যবহার করা হবে।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশটির জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে যে, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তারা জানায়, যেকোনো উসকানি বা হামলার জবাব হবে অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিধ্বংসী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর সামরিক জবাবের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় কোনো হামলা চালালে রণক্ষেত্রে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। তেহরান মনে করছে না যে বর্তমান সংঘাত বা যুদ্ধ শেষ হয়ে গেছে, বরং তারা পরিস্থিতিকে এখনো যুদ্ধকালীন হিসেবে বিবেচনা করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, শত্রু যদি আবারও ইরানের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার চেষ্টা করে কিংবা নতুন কোনো আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে অভাবনীয় প্রতিরোধের সম্মুখীন হবে।

মুখপাত্র আকরামিনিয়া আরও জানান, ইরান ইতোমধ্যে তাদের লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করেছে। শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের মোকাবিলায় সম্পূর্ণ নতুন ধরনের সমর সরঞ্জাম, আধুনিক যুদ্ধপদ্ধতি এবং রণকৌশল ব্যবহার করা হবে।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেশটির জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে যে, যেকোনো বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তারা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তারা জানায়, যেকোনো উসকানি বা হামলার জবাব হবে অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিধ্বংসী।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ