মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় এক বিশেষ অভিযানে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন স্থানে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকা এবং ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের ইমিগ্রেশন আইন অনুযায়ী ১৪ দিনের রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ও তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।
পাহাং ইমিগ্রেশন বিভাগ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের তথ্য দিয়ে যেন কর্তৃপক্ষকে সহযোগিতা করা হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিভাগটি।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন