নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস। বুধবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তির ভ্রমণের প্রাথমিক উদ্দেশ্য হয় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব নিশ্চিত করা, তবে তা মার্কিন ভিসা নীতিমালার পরিপন্থি। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন আবেদনকারীর মূল লক্ষ্য এটি, তবে তার ট্যুরিস্ট ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের কার্যক্রম বিদ্যমান ভিসা আইনের আওতায় অনুমোদিত নয়। তাই আবেদনকারীদের কেবল সঠিক এবং সৎ উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করার বিষয়েও কড়া সতর্কতা দিয়েছে দূতাবাস। তারা জানিয়েছে, এ ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন