ঢাকা নিউজ

লিটন দাসের ঝোড়ো ব্যাটিং থামিয়ে দিল মিরপুরের বৃষ্টি

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা স্বস্তিদায়ক ছিল না। দলীয় স্কোরবোর্ডে রান যোগ হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১০ বলে ১৬ রান করে বিদায় নেওয়ার পর তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন টানা দুই বলে আউট হলে ঘোর বিপদের আশঙ্কা তৈরি হয়।

শুরুতে উইকেট পতনের ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন লিটন দাস। জেডেন লেনোকে বাউন্ডারি ও ছক্কা মেরে ইনিংস শুরু করা লিটন পাওয়ার প্লের শেষ দিকে বেন সিয়ার্স ও ইশ সোধিকে দুটি বাউন্ডারি হাঁকান। লিটন যখন ১৩ বলে ২৫ রান নিয়ে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন, তখনই বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন পর মিরপুরের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি এখন পরিত্যক্ত হওয়ার শঙ্কায় রয়েছে। আম্পায়াররা বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন; যদি তার আগে বৃষ্টি না থামে তবে খেলা শুরু করা সম্ভব হবে না।

টি-টোয়েন্টি ম্যাচের ফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার খেলা হওয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ ইতোমধ্যে ৬.৪ ওভার ব্যাটিং করে ফেলেছে। ফলে নতুন করে বাংলাদেশকে ব্যাটিংয়ে না নামিয়েও আম্পায়াররা ম্যাচের সিদ্ধান্ত নিতে পারবেন এবং বৃষ্টি থামলে কেবল নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নামানোর সুযোগ থাকতে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

লিটন দাসের ঝোড়ো ব্যাটিং থামিয়ে দিল মিরপুরের বৃষ্টি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা স্বস্তিদায়ক ছিল না। দলীয় স্কোরবোর্ডে রান যোগ হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১০ বলে ১৬ রান করে বিদায় নেওয়ার পর তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন টানা দুই বলে আউট হলে ঘোর বিপদের আশঙ্কা তৈরি হয়।

শুরুতে উইকেট পতনের ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন লিটন দাস। জেডেন লেনোকে বাউন্ডারি ও ছক্কা মেরে ইনিংস শুরু করা লিটন পাওয়ার প্লের শেষ দিকে বেন সিয়ার্স ও ইশ সোধিকে দুটি বাউন্ডারি হাঁকান। লিটন যখন ১৩ বলে ২৫ রান নিয়ে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন, তখনই বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন পর মিরপুরের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি এখন পরিত্যক্ত হওয়ার শঙ্কায় রয়েছে। আম্পায়াররা বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন; যদি তার আগে বৃষ্টি না থামে তবে খেলা শুরু করা সম্ভব হবে না।

টি-টোয়েন্টি ম্যাচের ফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার খেলা হওয়া প্রয়োজন, যেখানে বাংলাদেশ ইতোমধ্যে ৬.৪ ওভার ব্যাটিং করে ফেলেছে। ফলে নতুন করে বাংলাদেশকে ব্যাটিংয়ে না নামিয়েও আম্পায়াররা ম্যাচের সিদ্ধান্ত নিতে পারবেন এবং বৃষ্টি থামলে কেবল নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নামানোর সুযোগ থাকতে পারে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ