ঢাকা নিউজ

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২
ছবি : সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় দুই যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় দুই যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ