মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবক ও এক তরুণীকে আটকে রেখে মারধর, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালের আউটসোর্সিং কর্মী ওয়ার্ড বয় শাহিনের বিরুদ্ধে আপত্তিকর অবস্থায় তাদের গোপনে ভিডিও ধারণের পর তা হাতিয়ার করে অনৈতিক প্রস্তাব দেওয়ার এই গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
রোববার গভীর রাতে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের একটি টয়লেটে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনায় কয়েকজন আনসার সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৩টায় হাসপাতালের একটি টয়লেটে অবস্থানকালে ওয়ার্ড বয় শাহিন প্রথমে তাদের ভিডিও ধারণ করেন। পরে তাদের একটি কক্ষে নিয়ে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তাদের কাছ থেকে একটি আইফোন-১৩ ও নগদ ৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী যুবক অভিযোগ করেন, কিছু সময় পর ওয়ার্ড বয় শাহিন ও তার এক সহযোগী ধারণকৃত ভিডিওটি দেখিয়ে তরুণীকে নিয়ে রাত কাটানোর আপত্তিকর প্রস্তাব দেয়। সেই কুপ্রস্তাবে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন