ঢাকা নিউজ

টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসাছাত্রকে (১২) নিপীড়নের অভিযোগে জুনায়েদ ইসলাম (২১) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক জুনায়েদ ইসলাম ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে। সে তার পরিবারের সঙ্গে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালায় শিক্ষক জুনায়েদ। পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনাটি জানাজানি হলে গভীর রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত শিক্ষক জুনায়েদকে গ্রেফতার দেখিয়ে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসাছাত্রকে (১২) নিপীড়নের অভিযোগে জুনায়েদ ইসলাম (২১) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক জুনায়েদ ইসলাম ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামের আবু সাহেদের ছেলে। সে তার পরিবারের সঙ্গে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালায় শিক্ষক জুনায়েদ। পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনাটি জানাজানি হলে গভীর রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত শিক্ষক জুনায়েদকে গ্রেফতার দেখিয়ে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ