ঢাকা নিউজ

পাঁচ জেলায় ইপিজেড স্থাপনসহ জনকল্যাণে নানামুখী উদ্যোগ

ছবি : সংগৃহীত

দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের লক্ষ্যে বরিশাল, বরগুনা, পিরোজপুর, লালমনিরহাট এবং গাজীপুর জেলায় নতুন পাঁচটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ইপিজেডগুলো বিশেষ করে শিল্পায়নে পিছিয়ে থাকা জেলাগুলোর অর্থনৈতিক চিত্র বদলে দেবে এবং বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সম্মেলনে খাল খনন কর্মসূচিকে কেবল যান্ত্রিক নির্ভর না করে সাধারণ জনগণ, ছাত্র-ছাত্রী ও বেকার তরুণদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কার্যক্রম তদারকিতে জেলা প্রশাসকদের প্রধান করে একটি সমন্বিত কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়, যেখানে কৃষি উন্নয়ন কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা থাকবেন। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্মেলনে ত্রাণ বিতরণের চেয়ে আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার সরঞ্জাম মজুত রাখার বিষয়ে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণসহ বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্যসেবা খাতে জলাতঙ্ক ও সাপের কামড় মোকাবিলায় প্রয়োজনীয় ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং অবৈধ ক্লিনিক ও ভেজাল ওষুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে আলোচনা হয়। মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে জেলা সদর হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও সম্মেলনে উঠে আসে।

শিক্ষা খাতের আধুনিকায়নে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগাতে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয় এবং প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্য দূর করতে অভিন্ন স্কুল ড্রেস চালুর বিষয়টি গুরুত্ব পায়। নতুন শিক্ষাক্রমে ভূমি আইন ও ট্রাফিক আইনের মতো বাস্তবমুখী সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত করার বিষয়েও সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

পাঁচ জেলায় ইপিজেড স্থাপনসহ জনকল্যাণে নানামুখী উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ