ঢাকা নিউজ

ইরান ইস্যুতে হার্ডলাইনে ট্রাম্প: সামরিক হামলার জোরালো গুঞ্জন

ছবি : সংগৃহীত

ইরানের সাথে দীর্ঘ প্রতীক্ষিত আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও সামরিক হামলা চালানোর ব্যাপারে জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১২ মে) সিএনএন-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে হামলার বিষয়ে ট্রাম্পকে অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে।

সূত্রমতে, ইরান যেভাবে আলোচনার গতিপ্রকৃতি নির্ধারণ করছে এবং হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প চরম হতাশ ও অধৈর্য হয়ে পড়েছেন। তার ধারণা, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণেই তারা পারমাণবিক কার্যক্রমের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এমনকি তেহরান আদৌ আলোচনার মাধ্যমে সমাধান চায় কি না, তা নিয়েও মার্কিন প্রশাসনে সন্দেহ তৈরি হয়েছে।

বর্তমানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) একটি অংশ মনে করছে, সামরিক হামলা চালালে ইরান দুর্বল হবে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। যদিও অপর একটি পক্ষ এখনো কূটনীতিকে আরও সময় দেওয়ার পক্ষে মত দিচ্ছে।

এদিকে, এই সংকটে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্পের অসন্তোষের বার্তাটি পাকিস্তান সঠিকভাবে ইরানের কাছে পৌঁছাচ্ছে কি না বা বাস্তবতাকে আড়াল করে কেবল ইতিবাচক তথ্য দিচ্ছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা সতর্ক করেছেন যে, ইরানকে এরই মধ্যে এটিই 'কূটনীতির শেষ সুযোগ' বলে জানানো হয়েছে, যদিও তেহরান তাতে ভ্রূক্ষেপ করছে না।

ইরান ও যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতার শঙ্কা জাগিয়ে তুলেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইরান ইস্যুতে হার্ডলাইনে ট্রাম্প: সামরিক হামলার জোরালো গুঞ্জন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ