লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। লেবাননের সংবাদমাধ্যম ‘লরিয়েন্ট টুডে’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোনটি জিবদিন এলাকার একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে সেখানে কর্মরত দুই বাংলাদেশি শ্রমিকসহ মোট তিনজন প্রাণ হারান। এদিন ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশি দুই শ্রমিকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও বিমান হামলা তীব্রতর হয়েছে। এর আগে এদিনই দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
প্রবাসী এই দুই বাংলাদেশির মৃত্যুতে লেবাননে থাকা বাংলাদেশি কমিউনিটির মাঝে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতেদের পরিচয় নিশ্চিত করতে এবং লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশা করছেন প্রবাসীরা।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন