চলতি বছরের পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
এদিকে হজ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানোর পর এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
হজ বুলেটিনে চিকিৎসাসেবা ও সহায়তার বিষয়ে জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জন হজযাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্কের মাধ্যমে তথ্যগত ও প্রযুক্তিগত সেবা পেয়েছেন ১৬ হাজার ৪৩০ জন হজযাত্রী।
পরিচালক লোকমান হোসেন জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ বছর মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এয়ারলাইন্সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট ২০ হাজার ৮৫২ জন যাত্রী ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পৌঁছবেন বলে হজ অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এ বছর গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৭৮,৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন