চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালীর প্রবেশমুখ তৈলারদ্বীপ সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংসদ সদস্য জহিরুল ইসলামের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাওলানা জহিরুল ইসলাম বোয়ালখালী উপজেলা থেকে গাড়িযোগে বাঁশখালী ফিরছিলেন। পথিমধ্যে তৈলারদ্বীপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী জিপ গাড়ির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে।
এই সংঘর্ষে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ির ডান পাশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির লুকিং গ্লাসটি ভেঙে খুলে পড়ে যায়। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে গাড়িটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং গাড়িতে থাকা সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ থাকেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন