ঢাকা নিউজ

জিলহজ মাসের চাঁদ দেখতে সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান, ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার জন্য দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে সাধারণ মানুষ টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে সক্ষম হতে পারেন। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাসের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব ও ধারাবাহিকতা বজায় থাকলে সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার এবং ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার একটি প্রাথমিক সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও ঘোষণার পরই দেশের ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

জিলহজ মাসের চাঁদ দেখতে সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান, ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার জন্য দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৭ মে) ইসলামি বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে সাধারণ মানুষ টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে সক্ষম হতে পারেন। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাসের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব ও ধারাবাহিকতা বজায় থাকলে সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার এবং ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার একটি প্রাথমিক সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও ঘোষণার পরই দেশের ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ