ঢাকা নিউজ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত মঙ্গলবার (১২ মে) সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দ্বিতীয় ধাপে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে এই চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে তাঁদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এই চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

জোন সূত্র জানায়, এর আগে গত ৭ মে একটি বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ১১০০ জন সাধারণ রোগীর চোখ পরীক্ষা করা হয়। একই সাথে যেসব রোগীর চোখে ছানিজনিত সমস্যা রয়েছে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়। তারই ধারাবাহিকতায় এই চশমা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের জন্য উন্নত ও চক্ষু চিকিৎসাসেবা পাওয়া বেশ কঠিন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই নিয়মিত মানবিক কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও আশির্বাদ হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত মঙ্গলবার (১২ মে) সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে দ্বিতীয় ধাপে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে এই চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে তাঁদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এই চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

জোন সূত্র জানায়, এর আগে গত ৭ মে একটি বিশেষ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ১১০০ জন সাধারণ রোগীর চোখ পরীক্ষা করা হয়। একই সাথে যেসব রোগীর চোখে ছানিজনিত সমস্যা রয়েছে, তাঁদের উন্নত চিকিৎসার জন্য বিশেষভাবে নির্বাচন করা হয়। তারই ধারাবাহিকতায় এই চশমা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের জন্য উন্নত ও চক্ষু চিকিৎসাসেবা পাওয়া বেশ কঠিন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই নিয়মিত মানবিক কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও আশির্বাদ হয়ে উঠেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ