ঢাকা নিউজ

চট্টগ্রামে সাবেক মন্ত্রীর জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, ১৯ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা 'জয় বাংলা' ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। পুলিশের দাবি, ওই সময় মিছিলকারীদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মিছিল ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি বিভিন্ন আকারের ইটের টুকরো এবং ৮টি কাঠের লাঠি জব্দ করেছে।

পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের রাজনীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রামে সাবেক মন্ত্রীর জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, ১৯ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা 'জয় বাংলা' ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। পুলিশের দাবি, ওই সময় মিছিলকারীদের হাতে লাঠিসোটা ও ইট-পাটকেল ছিল। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মিছিল ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি বিভিন্ন আকারের ইটের টুকরো এবং ৮টি কাঠের লাঠি জব্দ করেছে।

পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের রাজনীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ