জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম পরিচালনার কারণে আগামীকাল শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ঢাকার ধামরাই এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে ধামরাই উপকেন্দ্রের '১এ' এবং '২বি' ফিডার থেকে বিদ্যুৎ বিতরণ সম্পূর্ণ স্থগিত রাখা হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
জোনাল অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত মেরামত কাজ চলাকালীন ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি এলাকার ফিডার শাটডাউনের আওতায় থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো:
১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা: ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ এই ফিডারের আওতাধীন সব এলাকা।
২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা: ধামরাই বাজার, ধামরাই উপজেলা কমপ্লেক্স, ধামরাই পৌরসভা, লাকুড়িয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া ও পশ্চিম কায়েতপাড়াসহ এই ফিডারের আওতাধীন সব এলাকা।
মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন