ঢাকা নিউজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ব্যবহারিক ভর্তি পরীক্ষা শুরু ১৭ মে

ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চারুকলা, সংগীত এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এই ব্যবহারিক পরীক্ষার সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ৯৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে। এই বিভাগে আবেদনকারী সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সংগীত এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা—এই দুটি বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৭ মে থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। রোল নম্বর অনুযায়ী দুই বিভাগের পরীক্ষার্থীদের আলাদা আলাদা দিনে ভাগ করা হয়েছে। সংগীত বিভাগে রোল ১০২১৫২ থেকে ৩১৭৩৬৭ এবং নাট্যকলা বিভাগে ১০৩৭০২ থেকে ৩১১১১৩ রোলধারীদের পরীক্ষা ১৭ মে অনুষ্ঠিত হবে। ১৮ মে সংগীতের ৩১৭৮১৯ থেকে ৩৭৭৯০১ এবং নাট্যকলার ৩১১৩১৭ থেকে ৩৭৩৫৮৪ রোলধারীদের পরীক্ষা নেওয়া হবে। অবশিষ্ট অর্থাৎ সংগীতের ৩৭৭৯৭৪ থেকে ৫২৫০১০ এবং নাট্যকলার ৩৭৪৫৭৩ থেকে ৫২৫০১০ রোল নম্বরধারী পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগীত এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোনো শিক্ষার্থীর যদি একই দিনে গুচ্ছভুক্ত (জিএসটি) অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা থাকে, তবে তারা উপযুক্ত কারণ ও প্রমাণ দেখিয়ে পরীক্ষা চলাকালীন (১৭-১৯ মে) অন্য যেকোনো দিন এই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ব্যবহারিক ভর্তি পরীক্ষা শুরু ১৭ মে

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ