পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের (৭৪) খোঁজখবর নিতে গিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পরে রোগীর পরিবারের সুবিধা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন মন্ত্রী।
ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম দীর্ঘ তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে আর্থিক ও শারীরিক নানা সংকটে পড়েন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ধর্মমন্ত্রী বিষয়টি অবগত হয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চলতি বছরের ১৩ মে তাকে দেশে ফিরিয়ে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সাথে তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান এবং নিয়মিত খোঁজখবর রাখা শুরু করেন মন্ত্রী।
সম্প্রতি হজ পালন শেষে দেশে ফিরে ধর্মমন্ত্রী আবারও হাসপাতালে হেদায়েতুল ইসলামকে দেখতে যান এবং উন্নত চিকিৎসা কার্যক্রম সহজ করতে তাকে নিজ এলাকা ফেনী সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
ধর্মমন্ত্রীর এই মানবিক উদ্যোগের জন্য হেদায়েতুল ইসলামের পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই প্রসঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়টি সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। সৌদি সরকারের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন